তুমি শুভ্রতার প্রতিক
আমার দু নয়নে ।
তুমি তমিস্র আঁধারের জ্যোতি
আমার এ হৃদয়ে ।
তুমি নীল আকাশ
আমার অজানা দিগন্তের পথে ।
তুমি শুক্ল পক্ষের জ্যোৎস্নার রাত্রি
আমার জীবনে ।
তুমি নীল গভীর সমুদ্র
আমার আকুতিতে ।
তুমি ভোরের পাখির
প্রথম কুহু ডাক আমার শ্রব্যে ।
তুমি অজানার পথে
স্বচ্ছ নিরবতার ছোঁয়া ।
তুমি অচেনার মাঝে আমার
বহুদিনের চেনা ভালবাসা ।
১৭/৮/২০০৪ইং
ঢাকা
মন্তব্য (10)