অমাবস্যা রাতে দিক হারা
আমরা কজন নাবিক,
আজও খুঁজিয়া বেড়াই আমাদের
অস্তিত্বের দাবি।
আঁধার রাত্রি দিতে হবে পাড়ি
বিনা আলোর পথে,
কি করি হায়, ভেবে নাহি পাই
রেহাই পাব কেমনে?
দরিয়ায় ভিষণ উঠিছে তুফান
আজ এ অমাবস্যা রাতে।
রাত্রি ফুরায় তবু কাটেনা আঁধার
এথায় আসেনা কভু কিরণ অরুণের।
কি করি হায় আজ, আমরা কজন নাবিক,
আজ উঠিছে তরীতে হতাশার গুঞ্জন।
পারি দেব কামনে এই ভয়াল দরিয়া,
আমদের যে তরী ভাঙ্গা।
নাহি পাল, নাহি হাল
নাহি আলোর দিশা।
এমত অবস্থায় কি করি মোরা ,
নাহি পাই কোন কূলের দেখা।  
খোদা, ভগবান, ঈশ্বর
যাই হওনা কেন তুমি
দূর কর মোদের এই করুণ পরিণতি।

রচনা কাল  ২২/৪/২০০৪ইং
ঢাকা মিরপুর