আজ হতে সহস্র লক্ষ বছর্ পরে এই ধূসর পৃথিবীতে
হিমালয়ের মত দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে
গোধূলি লগ্নের সূর্যের আলোয় আমাদের ভালবাসা ।
হয়তো কোন সভ্যতার সাক্ষী হতে পারবেনা
হয়তো পারবে না ইতিহাসের পাতায় জাগা করে নিতে ,
তবুও আমার ভালবাসা মিশে থাকবে পৃথিবীর ধূল কণায়
আকাশে বাতাসে প্রকৃতির মাঝে ।
Comments (10)