সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ম্যাসেজিংয়ের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ ডাটা প্যাক চালু করেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্যের ম্যাসেজিং ইন্টারনেট ডাটা প্যাকে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার। মাত্র ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক একদিনের জন্য কিনতে গ্রাহকদের *১২১*৩০৬৩# ডায়াল করলেই হবে। আর হোয়াটসঅ্যাপে বাংলায় ম্যাসেজিং-এর জন্য অ্যাপের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করলেই হবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং তাদের সঙ্গে সংযুক্ত থাকার ক্ষেত্রে এ অংশীদারিত্ব বেশ কার্যকর হবে। এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল জীবনব্যবস্থায় প্রিয় সঙ্গী হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশে ম্যাসেজিং আরো সাশ্রয়ী এবং সুবিধাজনক প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে কাজ করছে। এখন বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে বাংলায় ম্যাসেজিং করতে আর ওয়াইফাই জোন খুঁজে বের করতে হবে না। ডিজিটাল জীবনব্যবস্থায় সত্যিই এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।