একটি দিনের অপেক্ষায়,
আজো আছি আমি বেঁচে।
একবার শুধু দেখব-
আমি, আমার প্রিয়ারে।
বিধি হে! একটি পলক-
শুধু দেখব তারে।
বিধি হে! একটু সময়-
দিও আমারে।
জানি, আর কোন দিন-
পাবোনা তোমায় ফিরে।
ভাবতেই দু চোখে-
অবিরত অশ্রু ঝরে।
জানিনা কোন সুখে গেলে,
আমায় একা করে।
বিধি হে! একটি পলক-
শুধু দেখব তারে।
বিধি হে! একটু সময়-
দিও আমারে।
মন্তব্য (16)