কবিতা আর কবিতা|এরকম একটা সময় ছিল,যখন কবিতা মুখস্থ করতাম শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আর কিছু কবিতা আবৃত্তি করে মুখস্থ করতাম প্রতিযোগিতায় ১ম হওয়ার জন্য|এছাড়া অন্য কোন কারণ ছিলনা|তখন না বুঝতাম কবিতার অর্থ না বুঝতাম কবির ভাব|শুধুই মুখস্থ করে যেতাম|জানিনা শিক্ষকরা ঠিকমত কবিতার অর্থ বা মূলকথা আমাদের সামনে তুলে ধরতে পেরেছিল কিনা|
কিন্তু এখন সেইসব কবিতার অর্থ বুঝেছি|বুঝেছি সেই কবিতার মূল কথাও|আর এটাও বুঝতেছি যে,সেইসব কবির কবিতা কিভাবে বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে|
আমরা বিভিন্ন রূপকথার কাহিনি পড়েছি|জানি সেইসব কাহিনী মিথ্যে|তবুও পড়ে মজা পাই|তার সাথে বাস্তবের কোন মিল নেই|কিন্তু কবিতা পড়ে যেমন মজা পাওয়া যায় তেমনি বাস্তবের সাথেও এটা মিলে যায়|
এখন চিন্তা করি কবিদের চিন্তা-ভাবনা কেমন ছিল তাঁদের মন মানসিকতা কেমন ছিল|
বিশেষ করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে যেসব কবিতা পড়েছি, সেইসব কবিতা এখনো মনের মধ্যে গেঁথে আছে|সেইসব কবিতার প্রতিটি শব্দের অর্থ যে কত ব্যাপক ছিল তা এখন বুঝতে পাড়ছি|
সেইসব কবিতা আর এখন সেইসব বইয়ের মধ্যে পাওয়া যায় না|
তাই এখন নিয়মিত কবিতা পড়ি আর কবিদের মনের কথা বুঝতে চেষ্টা করি|