যখনি ভাবি একটু এগিয়ে যাই,
তখনি পাশে দেখি তুমি নাই।
একি জ্বালা দিয়ে মোরে,
আছ তুমি দূরে সরে।
.
রেখে গেলে অনেক স্মৃতি,
আমার হৃদয়ের মাঝে।
সেই স্মৃতি আগলে ধরে,
বেচে আছি জীবনে।
.
যখনি স্মৃতির পাতা উল্টাবে,
পাবে আমার ছায়া।
এই হৃদয়ের এখনো আছে,
ঠিক আগের সেই মায়া।
.
সব কিছুই বদলে যায়,
নীরব এই পৃথিবীতে।
তুমিও বদলে গেলে,
আমারি অজান্তে।
.
চিরচেনা এই পৃথিবী,
লাগে এখন শুধু অচেনা।
খুব সহজে বদলে গেলে,
আমি বুঝেও বুঝলাম না।
.
যাবার বেলায় পারলাম না,
তোমাকে ফিরাতে।
জানি সুখে আছো,
অন্য কারো বুকে।
.
সুখে থাকো সুখে থাকো,
অরে সোনা পাখি।
আমিও সুখে আছি,
নিয়ে ভাঙা তরী।
.
আজো পারলাম না জানতে,
কোন সুখে তুমি গেলে।
আমায় কাঁদিয়ে তুমি,
কি সুখ পেলে।
মন্তব্য (13)