একজন মিজানুর রহমান সিনহা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
মানুষের ভালোবাসায় সিক্ত একজন মিজানুর রহমান
বয়ে যাওয়া তটিনীর মতো রবে তাঁর কীর্তি চির অম্লান।
তিনি ছিলেন একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
মেধা মননে অনন্য এবং অভিজ্ঞতায় দক্ষ সুচিন্তক।
দেশ গড়ার প্রয়োজনে রেখেছেন অনবদ্য অবদান
অর্থনৈতিক উন্নয়নে করেছেন ঔষধ শিল্প বিনির্মাণ।
মন্ত্রী এমপি হিসেবেও ছিলেন সৎ যোগ্য দায়িত্ববান
দানের ক্ষেত্রেও দিতেন বেহিসেবে যারা ধনী নির্ধন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী কাটিয়েছেন দীর্ঘ সময়
প্রিয় জনদের কাছে তাঁর নামটি এখন খুবই মধুময়।
চিকিৎসার জন্য গিয়েছিলেন হাসপাতালে সিংগাপুরে
চিকিৎসকগণ চিকিৎসাও দিয়েছেন চরম ধৈর্য ধরে।
হায়াতের সীমানায় এসে আল্লাহর ডাকে সাড়া দিলেন
আখিরাত সুখময় হোক স্রষ্টা তাঁর কাছে ডেকে নিলেন।
তাঁর বিদায়ে মনোজগতে আঁকা হলো বেদনার ক্ষত
জন মনে বেঁচে রবেন তিনি বহুকাল অবিকল অবিরত।
বিকশিত সুষমায় তিনি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব
জীবনকে যদিও ধরা হয় দীর্ঘকাল তবুও তা খুব সংক্ষিপ্ত।
জান্নাতের সর্বোচ্চ মাক্বাম চাচ্ছি প্রভুর কাছে তাঁর জন্য
এই দোয়া ও শুভকামনা চেয়ে একমি পরিবার হলো ধন্য।
১৯/০৫/২০২৬
মৃত্যু ক্ষণ: ১৬/০৫/২০২৬,
১৯৪৩-২০২৬
মন্তব্য (3)