নিষ্ফল প্রণয় মোহন দাস (বিষাক্ত কবি) · কবিতা · 2020-05-30 · 704 ভিউ কেউ কেউ আজও হাসে বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে, কেউ কেউ হারছে অনবরত হারছে; দুঃস্বপ্ন দেখতে দেখতে কেঁদে ওঠা জ্যৈষ্ঠের ভোরে । কেউ ভালোবাসার বুকে মাথা রেখে রোজ রাত ঘুমায় কেউ কেউ আগুন নিয়ে খেলে কারোর বিষাক্ত চুমায় । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)