যে কবিতা রোজ বিকেলে
তোমায় পেয়ে হাসতো ভীষণ রকম
সে কবিতাও আজ গৃহবন্দী এই শহরের
ভাইরাস করেছে জখম ।

কবিতা আর হাসবে না কোনোদিন
তোমায় পেলেও ভাইরাস চুকিয়েছে জীবনের স্বাদ
আজ থেকে সে ভীষণ কাঁদবে
শুধুই শুনতে পাবে তার আর্তনাদ ।