১। যদি

যদি হহতটা ধরো প্রিয়া
ছুঁয়ে দেবো চুল
মৃদু আলিঙ্গনে ঝরবে সখি
কৃষ্ণচুড়ার ফুল ।।


২। রজনীগন্ধা রাতে

আমি তোমার তোমাকে ছুঁতে চাই
গভীর রাতের রজনীগন্ধা ফুলে,
তুমি জ্যোৎস্না আমার
আমি গোলাপ তোমার খোঁপার চুলে ।।


৩। অশ্রু

অল্প মেঘ এনে দিও
রক্তিম আকাশে ওগো উদাসী মন
হৃদয়ে পড়েছে চড়া
আজ অশ্রু জলের প্রয়োজন ।।