বেলা শেষ,
ক্লান্ত পাখিদের প্রত্তুত্তরহীন
কাতর ডাকে ---
স্তব্ধ আকাশের ওই মেয়ে
কভূ ভালবাসেনি আমাকে ।
কেবল সন্ধ্যা ছুঁড়ে দিয়ে আজও
সুদূরের পথে হারায়
জানি দেখা পাবো, সে মেয়ের যদি
ওই রাস্তার মোড়ে দাঁড়ায় ।
আজ তাই আমি পথ হাঁটি
তাকে পাবো বলে ।।
27.03.2020 6:08 PM
মন্তব্য (10)