(১)
ঝিঁঝি ডাকা রাতে
ঘড়ির কাঁটা
বুকে আঁচর টেনে
নিস্তব্ধতা ভেঙে দিয়ে চলে যায়...
আমার চোখের পাতায়
ঘন ঘুমেদের সারি...
তোমায় স্বপ্নে পেলো বুঝি, এতক্ষনে !
(২)
বাইরে পূর্নিমার চাঁদ
হিমেল হাওয়া আমার শরীর ছুঁয়ে যায়
হয়তো, কখনো যেতে পারে ।
ঘরেতে জ্যোৎস্না ভেজা গায়ে
তুমি এলে নাকি...
দুয়ার বন্ধ আছে হয়তো, বোধহয় আসোইনি ।
15.03.2020 3:16 AM
মন্তব্য (8)