মুখ ঢেকেছে মানুষ লোকে,
অচেনা ছায়া ঘুরছে দেশে
কাশলে পারে বিপদ ভারি
মরণ এসেছে ছদ্মবেশে ।
ট্রেনে বাসে শুধু অ্যালাট
করোনা এসে গেছে সাবধান
শুনছি নাকি দেশবাসী
করোনা রুখতে গোমুত্র খান ।
মন্দির মসজিদ বন্ধ হল
মানুষজন লুকোয় গিয়ে ঘরে
চোদ্দ বার হাত ধুতে হবে,
ডেটল সাবানে ফকির করে ।
অফিস আদালত ছুটি,
মুদির দোকানেও পড়লো ঝাপি
রাস্তা ঘাটে লোক নেই
আমরা করুনার ভয়েতে কাঁপি ।
বাজার হাটে কাজ নেই,
করোনার ভয়ে খাই শুধু রুটি
মাছ মাংস কুড়ি টাকা কিলো,
তাও খোদ্দের নেই দুটি ।
চারিদিক শুনশান তবু,
হৈচৈ শুনি করোনা ভাইরাসের
বুঝি এ এক মহামারী,
সূচনা হয়েছে কেবল সর্বনাশের ।
22.03.2020 6:10 PM
মন্তব্য (8)