তোমাকে ছুঁতে চেয়ে ছুটে গেছি বহুবার
প্রান্তর থেকে প্রান্তর
তুমি আলেয়ার মত সরে সরে গেছো
দীশেহারা পথিক আমি ।
আবছায়া রাতে ডেকেছো আমায়
ছুটে গেছি সময় জ্ঞান ভুলে
কোথায় তুমি
মায়া --- মিছে মতিভ্রম ।।


27.10.17