একদিন আমি তোমার ছিলাম
মনের মানুষ হায়,
মন হারিয়ে গিয়েছে ভেঙে চুরে
সে মানুষ আর নায় !

সেদিন ভাঙলো সুখের এ বাসা
তুমি যেই ছাড়লে হাত,
পলকেই রাঙা সূর্য্য অস্ত গেলো
নামলো কালো রাত ।

আঁধার ঘরে একা জেগে আছি
মৃত্যুকে লাগে ভয়,
আশ্রয় চাইবো তোমার কাছেই
যদি প্রভাত হয় ।।

19.11.2017