"তোমার কাছে হাত পেতেছি"
ফাগুন রাত চেয়ে,
তুমি দিলে যৌবন গভীর, যায়
আগুন শরীর বেয়ে ।

"তোমার কাছে হাত পেতেছি"
সঙ্গি সাথী চাই,
দিলে তুমি এ দুই হাত ভরেই
পর লোক আমায় ।

"তোমার কাছে হাত পেতেছি"
জ্যোৎস্না ভরা রাত,
তুমি দিলে অনন্ত আঁধার
"গুটালাম কালো হাত ।।


21.10.2017