যন্ত্রের মতন জীবন তোদের
ওরে ও যমদূতেদের দল,
মানুষ মেরে রাজনীতি তোদের
কি দিয়েছে সত্যি করে বল ।

অমানবিক হ্রিংস যন্তুও তোরা
দিবালোকেই করিস খুন,
একদিন দেখিস জ্যান্ত তোর
দেহের হাড়ে ধরবে শুধুই ঘুণ ।

ওরে ও নেতা লোক মন্ত্রী মিনিস্টার
এবার থামা আগুন খেলা,
দেশ জুড়ে তীব্র বারুদের স্তূপ জমছে
ধ্বংস হয়ে যাবেই ও বেলা ।

27.02.2020 9:50 AM