কত কাটিলো বসন্তের বেলা
বিরহের কত রজনী,
নিমেষে কাটিলো বিষন্ন গোধূলি
একাকী বসিয়া সজনি ।

তুমি তবু রহিলা দূরে
অপলক নয়নে চেয়ে,
ছুটে এসে জড়াও বুকে
ওগো রূপসী মেয়ে ।

তুমি এলে সাজাবো ঘর
রজনী গন্ধা ফুলে,
সুখের আনন্দে গান বাধিবো
সেঁতারে সুর তুলে ।

স্বপ্নের ভুবনে মায়াবী তুমি
আমায় বেঁধেছো জালে,
তোমায় ছেড়ে থাকি কিভাবে
তোমার অন্তরালে !

কত অশ্রু ঝড়েছে চোখের
ক্লান্ত তোমায় ডেকে,
এবার তুমি কাছে এসো
বলছি হৃদয় থেকে ।।

22.02.2017