তোমার সঙ্গে পরিচয় হয়েছিলো যেদিন
যেতে যেতে হঠাৎ
বকুল তলার সেই পুকুর ঘাটে,
তোমার এলোচুল আর কলসী কাখের
লেগেছিলো ভালো
তখন গোধূলী বেলা সূর্য্য গেছে মাঠে ।

আলতা লাল পেড়ে তোমার শাড়ির মাঝে
শাখা সিঁদুর ছিলনা তবু তুমি
ছিলে পূর্ণ, এক অমোঘ পূর্ণতায় ।

কিন্তু --- হায় !
তোমার সঙ্গে এরপর দেখা হলনা আর
একটা সিঁদুর কৌটা রইলো পড়ে
ঘরের কোনে,
ঘর ছাড়া পাখি হয়ে আমি আজও
কেঁদে কেঁদে মরি তোমার শূন্যতায় ।।