একটি দীর্ঘ গভীর রাত্রি পেলাম
তোমার প্রাণে মেশাবো প্রাণ
প্রিয়তমা ও চোখের পর্দা খোলো
আমার হৃদয় করে আনচান ।
প্রেমের জোয়ারে শরীর ভাসুক
সুখের বর্ষা আসুক নেমে
আজ এসো মৃদূ শিহরণে মাতি
হৃদস্পন্দন যাক থেমে ।
চলো মৃত্যুর স্বাদে তৃপ্তি আনি
যৌবন কুটিরে বেজেছে কাঁসর
প্রিয়তমা আজ কম্পিত ঠোঁটে
উত্তপ্ত স্পর্শে থমকে যাক বাসর ।।
17.12.19 12:15 am
মন্তব্য (4)