হে দেবী বীনাপানী
নাহি দিলাম তব চরণে দুটি ফুল, অঞ্জলি দিবার ছলে
নাহি ডাকিলাম বক্ষে জুড়ে হাত খানি
তবু কিছুই কি বোঝো নায় ------ এ বালক কি বলে !
নাহি জপিলাম মন্ত্র তন্ত্র,
নাহি মাতিলাম তোমায় নিয়ে গানে গানে শব্দে কিবা আলোকে
মন মাঝে সাজায়েছি যে মন্দির খানি ------
তবু দ্যাখো কি নায় কি রঙের পাতিছে আসন, এ বালকে !
না বুঝিলে না দেখিলে, নাই বা ভালো বাসিলে মোরে
তবু জেনো এ দাসে ভালোবাসিবে চিরদিন তব কল্পনা করে ।।
29.01.2020 7:33 PM
মন্তব্য (5)