হে প্রিয় আজ কি আসবে না ঘুম জড়ানো চোখে
এক ঝাঁক স্বপ্ন নিয়ে প্রেমের সংজ্ঞা দিতে,
তোমার উপস্থিতির অনুভূতিতে
আমার হৃদস্পন্দনে শিহরণ লাগেনি এখনো
হে প্রিয় তুমি কত দূর !
আমার অন্তরের বোবা মানুষটি
ডাকছে তোমায় দেখো নির্বাক চিৎকারে ।

আমি মাঝ রাতে একাকী বিছানার মুখ ফিরিয়ে
নিঃস্পলক চোখে মনের জানালার
স্তব্ধতা মেখে দাঁড়িয়ে ।

হে প্রিয় তুমি এসো একটিবার আরও
আমার প্রানের ক্ষীণ প্রদীপ শিখা
এখনো রাত্রি জাগে জাগায় আমাকেও ---
তোমাকে অজ্ঞাত স্বপ্নে নয়, পরিচিত দুঃস্বপ্নেই
বারবার ফিরে পেতে চাই ।।