হারানো অতীতের আতিপাতি
খুঁজে চলেছি কাল থেকে ;
পুরনো বাক্সে, কাপড়ের ভাজে
সবচেয়ে ওপরের তাকটিতে ।
ছেড়া চিঠির একাংশ
টুনটুনির বইএর মাঝে ;
অনেক যতনে মায়ায় জড়ানো ,
দিদিমার লেখা মাকে ।
একটি খেলার ঝুনঝুনি
বাক্সের কোনটাতে ;
বড্ড দুষ্টু একটি শিশুর
কান্না থামত রাতে ।
স্কুলের খাতার শেষের পাতায়,
কৈশোরের সরলতা ;
কলেজের কোনো বইএর ফাঁকে,
হারানো প্রীতির কথা ।
আবার এসেছে ব্যাস্ত দিনের
বাড়ি বদলের পালা ;
ফেলে দিতে গিয়ে ছিন্ন অতীত,
স্মৃতি চারণের মেলা ।
Comments (8)