সুখপাখি সমীপেষু মিজান রহমান · কবিতা · 2015-02-24 · 1187 ভিউ সুখপাখি তোর ডানায় চড়ে ভাসতে দে জীবনটা মোর সাতরংয়ে সাজতে দে দেব তোকে আলতো এঁকে বিনিময় ভালবাসার ভুবনে হবে মহা পরিচয় । সুখপাখি তোর খোল আখিঁ দেখ চেয়ে তোর জন্য বসছি আমি ভাঙ্গা নেয়ে এনে দেব রেশমি চুড়ি তোর হাতে সুখ বিনিময় করবি হেথায় প্রভাতে ।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)