ঈদে তোমার দাওয়াত রইল
এসো আমার বাড়ি
শুভেচ্ছা আর ভালোবাসা
নিও সারি সারি।

পিঁড়ি পেতে বসতে দেবো
বসবে করে আয়েশ
পেট পুরে খেতে দেবো
কোর্মা পোলাও পায়েস।