আইন করলো দেশে
নতুন রাজা এসে
দুঃখগুলো ঢাকতে হবে
মিথ্যে করে হেসে।
ভিনদেশিরা এলে সবাই
করবে রাজার গুণগান
দুখের কথা বললে পরে
ক্ষুন্ন হবে রাজার মান।
দেশের সবাই সুখে আছে
এমন কথাই বলতে হবে
উল্টো কথা বললে পাছে
গরম তেলে জ্বলতে হবে।
ডাকাত এলো দেশে
নতুন রাজার বেশে
তাইতো সবাই সুখে আছে
মিথ্যে করে হেসে।
মন্তব্য (5)