বেড়াল নাকি বাঘের মাসি
শুনেই বাঘের পাচ্ছে হাসি।
তাইতো হেসেই লুটোপুটি
খাচ্ছে বনের বাঘ
তাইনা দেখে বেড়াল মাসির
হলো ভীষণ রাগ।