চাই চাই চাই
নিজের বেলায় ষোল আনা
পরের বেলায় নাই।
নিজের পাতে কোর্মা পোলাও
পরের পাতে ছাই
পরকে রেখে খুদা পেটে
পেট ভরে খাই।
পরের দুখের মাঝেও যদি
সুখ কিছু পাই
চাই চাই চাই।
দেবার বেলায় পর সকলে
নেবার বেলায় ভাই
চাই চাই চাই।
এমনিভাবে খোজে যারা
নিজের শান্তিটাই
তাদের মত স্বার্থপর
এই জগতে নাই।
তাইতো বলি এসো সবাই
এক হয়ে ভাই
প্রত্যেকে মোরা পরের তরে
সুখ-শান্তি চাই।
মন্তব্য (9)