মুই আর তুই
পলাশ আর জুঁই।

মুই আর তুই
সুতা আর সুঁই।

মুই আর তুই
পালং আর পুঁই।

মুই আর তুই
ইলিশ আর রুই।

মুই আর তুই
খাই আর শুই।

মুই আর তুই
ভাই বোন দুই।