হেলা ফেলা এম এম হোসেন · কবিতা · 2021-03-17 · 410 ভিউ জগত জুড়ে খেলছি মোরা কত রঙের খেলা সময়গুলো যাচ্ছে চলে চড়ে রঙিন ভেলা। জগত যেন বিশাল এক স্বপ্ন দেখার মেলা স্বপ্নে স্বপ্নে করছি মোরা সময়টাকে হেলা। ঘুম ভেঙে সব দেখবো জেগে ফুরিয়ে গেছে বেলা সময় তখন বলবে হেসে সামলা এবার ঠেলা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)