গরীবের ফল এম এম হোসেন · কবিতা · 2021-02-08 · 432 ভিউ বাজার ভরতি আম তবুও কি দাম আমের দাম শুনে আমার বেড়িয়ে গেল ঘাম। বাজার জুড়ে লিচু আছে কিছু কিছু লিচুগুলো ছুটছে দেখি ধনীর পিছু পিছু। তাইতো আমি খাই চুকা জলপাই আম লিচু কেনার মত সাধ্য আমার নাই। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)