মা আমার মা
লক্ষী সোনার মা
তোমার মত কাউকে জানি
কোথাও পাবোনা।

তুমি যখন কাছে থাকো
সব কিছুতে লাগে ভালো
তুমি বিনে কোনকিছু
ভালো লাগে না
মা আমার মা।

আঁধার যখন নেমে আসে
কাঁপতে থাকি ভীষণ ত্রাসে
তোমার মত কেউতো আমায়
জড়িয়ে ধরে না
মা আমার মা।

জেগে থাকি একলা রাতে
ঘুম পাড়াবে সেই আশাতে
অন্ধকার ঐ ঘর থেকে
কেন আসো না
মা আমার মা।