আমায় কেউ ভালবাসেনা
রাখেনা কেউ সযতনে হৃদয়ের পাশে,
বসন্তের নরম ঘাসে
কিংবা শরতের নীল আকাশে।

আমায় কেউ ভালবাসেনা।
ডাকেনা কেউ ক্লান্ত আমায়।
পৃথিবীর এই ক্লান্তিকর পথে
একা বহুদূর চলেছি আমি হেঁটে।

আমায় কেউ ভালবাসেনা।
যতদূর আমি জানি-
আমায় কেউ ভালবাসবেনা,
আমায় কেউ ভালবাসেনি।