যতক্ষণ পথের ধূলা দুর্ভাগ্যবশত
পথেই পড়িয়া রয়
ততক্ষণ মানবচরণ মাড়ায় তারে
বড়ই অবহেলায়।

যখন পথের ধূলা উড়িয়া গিয়া
মন্দিরে ঠাই পায়
তখন মানব তারে শিরে মাখিয়া
সহস্র চুমু খায়।