মানুষের মন...
হ্যা এই পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য যা।
মানুষ নিজেও তার মনকে সবসময় বুঝে ওঠতে পারেনা। মন কখন যে কি চেয়ে বসে তার কোন ঠিক নেই। অনেক সময় ই এমন কিছু পেতে চায় যা মারাত্মক অন্যায়। আর তখন যারা মনকে শোনে তারা হয়ে ওঠে অপরাধী। যারা বিবেক দিয়ে মনকে নিয়ন্ত্রন করতে পারে তারাই সমাজে সাধু হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তবে মনের এত এত অন্যায় চাওয়া গুলো কে সবসময় এড়িয়ে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু আবদার টিকে যায়।
যারা অসংযমী তারা মনের দ্বারাই চালিত হয় আর যারা সংযমী তারা চালিত হয় বিবেক দ্বারা।
আমাদের মন সত্যিই বিস্ময়কর!! যেখানে নিজের মনকে বুঝে উঠাই কঠিন হয়ে দাড়ায়, সেখানে অন্যের মন বুঝে ওঠা!!!
.
.
.
হ্যা অন্নেক ভালোবাসা থাকলেই, ভালোবাসার গভীরতা পাহার সম হলেই কেবল তা সম্ভব।
মন্তব্য (4)