নাতিদীর্ঘ স্বপ্নের প্রলাপবাক্য শেষে বুনো উদ্যান, উদ্ধত পর্বত শৃঙ্গের আহবান,
পাথরের বুকে জেগে ওঠা সবুজাভার চিহ্নধারী নতুনত্ব দেখায়।
সব প্রতিবেশীর প্রবলাবেগ আষ্টেপৃষ্ঠে থাকার বাসনাটুকু মাড়াতে হয় তাকে,
তাড়াতে হয় তান্ডব ভয়,বৈরিতা, শুস্কতা,রুক্ষতা।
সৃষ্টিশীল শিল্পীর রংয়ে বাঁচতে শেখায় সবাই,এঁকে দেয় পরিবর্তিত পথ,
হিম কূয়াশায় আগলে থাকা পথেই সৃষ্টি হয় মোহনীয় সৌন্দর্য্যের আরেকটি রথ ঝরনা।
বাতাসের তৈরি সেতুবন্ধন হয় শুন্যতা আর শুন্যের পিলারে,
মাতাল মন প্রনয়োদীপ্ত হয় অকালপক্বতায় কাল কিংবা অকালে।
শুধু পরিবর্তনের চিহ্নই চারিদিকে, প্রকৃতিময় শুধু পরিবর্তন।
শুধু বিকৃতিগ্রস্ত সমাজ, রাষ্ট্র আর নাগরিকত্বে দেখি ধ্বংস যজ্ঞীয় দাবানল,
দেখি বিকৃতকণ্ঠ, জীবন অবলুণ্ঠিত, লুণ্ঠিত মানবতার বিকৃত পরিবর্তন।
পাথরে আজ সবুজাভা, কাল হয়তো চির বিস্ময়ে ফুটবেও ফুল,
শুধু বিবেক,চরিত্রের মনুষ্যত্ব পাথরেই ক্রমাবনতি, ভুল শুধু ভুল।