তখন আমাদের ঢাকা সুস্থই ছিলো
তবে আমাদের মন খারাপের অপারেশন হয়ে ছিলো সেদিন
দিনটা অবশ্য আরো অনেক কারণেই বিশেষ থাক বাকিগুলো উজ্জ থাকুক না হয়?
মামার চায়ের দোকানে বসে পুরাতন ইতিহাস আর আমার অভিমানী কথায় "পুরাতন কৌতুক" নতুন করে শুনালো কেউ
সুস্থ ঢাকায় তখন মনের অস্থিরতা কাটাচ্ছি আমরা
মিরপুর থেকে ধানমন্ডির যাত্রা
হঠাৎ করেই আমার সবচেয়ে প্রিয় হাতের মুঠোয় বন্দি ফুলেরা হাত বদল করলো নত হয়ে সেই প্রথম...
অবাক পলকের হাসিরা সারা দিলো লাজুকতা দুপাশেই বিরাজ করল
ও হ্যাঁ আর সেই আমাদের চিরচেনা ঢাকা আর তার ব্যস্ততা তখন জ্যামের ঘামে মত্ত হয়ে আমাদের সাক্ষী হলো
হয়ত এই সুস্থ ঢাকা অসুস্থ হয়ে যাবে জানলে আরেকটু বেশিক্ষণ হাতে হাত রেখে ঘুরাঘুরি করা যেতো শাহবাগের সেই রাস্তাগুলোতে.
লুকিয়ে ব্যস্ত ঢাকা থেকে আরও কিছু মুহুর্ত নিজেদের নামে করা যেতো
সুস্থতম ঢাকার প্রতিক্ষায় আরও কিছু কবিতা লেখা যেতো..
তাইনা?
#মিথিময়
ছবি-বিশিষ্টজন
১৩.৩.২০২০