বুটুলের ছোট মামা
লিকলিকে বয়।
কারণে অকারণে
কথা বেশি কয়।
সারাদিন ঘুরে ফিরে
দেয় শুধু আড্ডা।
কারণে অকারণে যায়
ঢাকা বাড্ডা।
কথা কম কাজ বেশি
নেই তাঁর ধর্মে।
লিকলিকে শরীরে দেয়
ফাঁকি কর্মে।
দুষ্টের শিরোমণি
লংকার রাজা।
সুযোগ পেলে খায়
সে ইলিশ ভাঁজা।
মন্তব্য (6)