একাত্তরের যুদ্ধে যাঁরা
শহীদ হলেন ভাই।
তাদের মতো শ্রেষ্ট মানুষ
এই দেশেতে নাই।

দেশের তরে জীবন দিয়ে
করলেন মোদের ঋণী।
তাঁরাই হলেন শ্রেষ্ঠ মানুষ
তারাই ছিলেন জ্ঞানী।