শিয়াল মামা শিয়াল মামা
কোথায় তুমি থাকো।
দেখলে কেন মানুষ তুমি
আপন মনে ভাগো?
তুমি নাকি বড্ড পাঁজি
ভীষণ রকম চালাক।
তোমার দুঃখে দিচ্ছে মানুষ
হাঁস মুরোগে তালাক।
একটু থাম,একটু হাঁট
সুযোগ পেলে ধর।
হাঁস মুরোগ খেতে নাকি
কুকুরের সাথে লড়।
শিয়াল মামা শিয়াল মামা
কোথায় তোমার বাস।
একটু দাঁড়া,বলছি তোকে
খাচ্ছি এখন হাঁস।
হাঁস খাও আর বাস খাও
বল তোমার বাড়ি।
আর না হয় তোমার সাথে
দেব কঠিন আড়ি।-----'
মন্তব্য (8)