নেতার ঘাড়ে কাওয়ার বাসা
কাওয়ার বাসায় ডিম।
ডিম থেকে যখন ফুটলো ছাঁ
নেতা তখন করলো হাঁ।
একটা মাছি পড়লো ডুকে
এক্কেবারে নেতার বুকে।
বুকের ব্যথায় লাফিয়ে উঠে
নেতা যখন ডুকরে কাঁদে।
কাওয়া তখন চেঁচিয়ে উঠে
পড়ছো নেতা মরণ ফাঁদে।
এক্কেবারে গভীর খাদে
ভর করোনা আমার কাঁধে।
তোমার থেকে বড় আমি
রাজনীতি আজ শিখে।
এ কথাটি সত্য যে
রাখতে পারো লিখে--------
মন্তব্য (6)