মামা বাড়ি
-----------''
আও মাও খাও
মামা বাড়ি যাও।
মামা বাড়ি দুধ ভাত
একটু বেশী বেশী খাও।
দুধ ভাত খেয়ে
ঘাড় মাথা নেড়ে ।
হেসে খেলে দুলে
বাড়ি বাড়ি ঘুরে ।
আও মাও খাও
মামা বাড়ি যাও
মামা বাড়ি দুধ ভাত
একটু বেশি বেশি খাও- ---
কাঁচা পাকা আম
ঝাল মরিচে খাও।
আও মাও খাও
বড় পুকুরে নাও।
মামা বাড়ি বড় পুকুরে
ছোট বড় মাছ
সবে মিলি খাই আর
তা'গধিনা-'ধিন নাচ ।
ভাই বন্ধু মিলে
গোল্লা ছুট খেলে।
দিন শেষে এলে
চোখের জল ফেলে।
আসব ফিরে বাড়ি
চড়ে লম্বা গাড়ি।
আও মাও খাও
মামা বাড়ি যাও-------
মন্তব্য (9)