আকাশের ঐ চাঁদটা
নিয়ে এলো ঈদটা ।
খোকা খুকির বায়না
নতুন জামা গয়না ।
বউদের পিড়া পিড়ি
কিনবে নতুন শাড়ি ।
নতুন শাড়ি পড়ে সে
যাবে বাপের বাড়ি ।
এক কথা এক কাজ
চাই নতুন শাড়ি ।
না হয় দিবে সে
শক্ত কঠিন আড়ি ।
কেনা কাটায় খালি হয়
বড় কর্তার পকেটা ।
আকাশের ঐ বাঁকা চাঁদ
কেন নিয়ে আয় ঈদটা ?
আকাশের ঐ চাঁদটা
নিয়ে এলো ঈদটা ।
গত কাল রাতটা
ছিল কত কেনাকাটা ?----
মন্তব্য (11)