যে আলিঙ্গনে
স্বর্গের হুরেরা
লজ্জা পায়,
তার চেয়ে বেশি
মমতামাখা-উচ্ছ্বল
ভালবাসায়
আমি সিক্ত হতে চাই।

শরতের শেফালি
যেমন করে
সুগন্ধের বাহার
নিয়ে মাটিকে
চুম্বন করে;
আমিও উম্মুখ
হয়ে আছি
তোমার প্রতিটি
রোমকূপ থেকে;
অনাবিল-কমনীয়-অবর্ণনীয়,
মাতাল করা সুগন্ধে
বিধৌত হওয়ার।