নাবিক নোঙর ফেলেছে
অজানা বন্দরে
পানির গভীরতা জানা নেই
কুলের অদূরে শ্বাপদসংকুল
বনের ইতিহাস
এবং বিস্তীর্ণ জলাভুমি সম্পর্কে
সে অনভিজ্ঞ।

যেখানে শুনছি বিলুপ্তির গান
দেখছি অমাবস্যার অন্ধকার;
বন-পাহাড় থেকে ধেয়ে আসছে,
দলে দলে হিংস্র পশু।

জাহাজের অভ্যন্তরের যাত্রীরা ভয়ে বিহবল
কপালে দুশ্চিন্তার ভাজ,
অসহায় চাহনী
তাদের বিচক্ষনতা-দূরদৃষ্টি
বন্ধক রয়েছে;
নাবিকের হাতের তালু-মগজ
আর মাস্তুলের কাছে,
যুগে যুগে নাবিকেরা এভাবেই দিশেহারা
তাদের ভুলের মাশুল গুনে যাবে অসহায় যাত্রীরা।