সাগরের ঢেউ যেমন
সৈকতের প্রেমে
দুর্বার গতিতে ছুটে আসে।
পাহাড়ের ঝর্না যেমন
পাদদেশকে স্পর্শ করার
প্রবল গতিতে
নিম্নমুখী ধেয়ে আসে।
তেমনি,
আমিও, তোমার
ভালবাসার নদীতে
অবগাহন করার দুর্নিবার
আকর্ষনে ছুটে আসছি;
আমাকে ভালবেসে
আলিঙ্গন করো
হে গোলাপী নারী!
মন্তব্য (2)