আমার হৃদপিন্ডের মধ্যেখানে
ছোট্ট একটা ক্যানভাস এটেছি তাতে
এঁকেছি তোমার ছবি, প্রান দিয়েছি সে ছবিতে।
হৃদপিন্ডের সাথে ফিসফিসিয়ে,
কথা চালাচালি হলো নিবিড় ভাবে।
ভালবাসার মন্ত্রগুলো ঝর্নার স্রোতের মতো
রিনরিন করে বেজে ওঠে,
বুকের ভেতর ছোট্ট জায়গা থেকে।
তুমি লেপ্টে আছো আমার স্পর্শে
যেমন করে মৌমাছি মধুচাকে মধু আহরন করে;
স্রোতস্বিনী নদী মিলিত হয় সাগরের সাথে।
বুকের ভিতর প্রতিটি জায়গাতে
এঁকে দিলাম সযত্নে অমুল্য নকশা,
বিশ্বাস যত্নেভরা প্রেমের তৈলচিত্র আর জলছবি।
আমার কাছে-
প্রতিটি রোমকূপ এক একটি চোখ,
প্রতিটি রোম ভালবাসার অরন্যে
এক একটি সবুজ ঘাস;
নিত্য স্পর্শ জীয়নকাঠির মতো,
সত্যিই হৃদপিন্ড প্রেমের নিরাপদ আশ্রয়স্থল।
Comments (14)