একটা ছবি
- মঞ্জুর হোসেন মৃদুল
পূর্নিমা রাত,
জোৎস্না ভরা।
নিঝুম চারিদিক,
মায়ার জালে ঘেরা।
চারদিক উজ্জ্বল
মিষ্টি আলোর হাতছানি,
রানী দীঘির পাড়ে বসে
দেখছি আলো আধাঁরির খেলা।
জোৎস্না স্নান করছি,
গা ভাসিয়ে দিয়েছি,
পূর্ণ করছি নিজেকে,
দীঘির জলে দুলছে
লাল লাল পদ্ম,
তাকিয়ে দেখছি
তোমার হাত ধরে,
এই অপরূপ মেলা
ঝিঁ ঝিঁ রা ডাকছে,
হাওয়ায় ভাসছে,
হিমেল বাতাসে,
চাঁদটা হাসছে,
কোথাও কেউ নেই কেন
তুমি ছাড়া?
শুধু তুমি আর আমি,
আমি আর তুমি,
আহা!
একটু ভুল হয়ে গেল যে,
তুমি তো নেই!
তোমার একটা ছবি।
মন্তব্য (12)