কেন জাগি আমি নিদ্রাহীন রাত্রী,
কেন লিখি প্রতিদিন নানা কাব্য-কথা।
কিভাবে বুঝবে তুমি হে সুন্দরী রূপসী নারী,
মন কোমল তোমার, আর ক্ষীন দেহ-লতা।
সোনার পালঙ্কে থাক তুমি পাশে,
কার সাথে রয়েছ যে শয়ান।
কেন তবু বিরহের বেদনাতে,
প্রতিনিয়ত গেয়ে যাই দুঃখের গান।
মুখে প্রসাধনী, পড়েছো কাজল চোখে,
গলায় তোমার মনিহার দোলে।
আমি যে শুনি শুধু শোকাশ্রু সঙ্গীত,
পাগল সাগরের উন্মাদ কল্লোলে।
অর্ধরাতে ঘুমভেঙ্গে জেগে বলে রূপসী,
তুমি, তুমি কেন কাঁদো এখন বৃথা।
হায় প্রিয়া আমি তব তরে রচি,
অনেক কষ্টের দুঃখ-বেদনা ভরা গীতা।
Comments (12)